চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

৩০০ নং আসনে জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার  দাবিতে বান্দরবানে বিএনপির পদযাত্রা

নয়ন চক্রবর্তী, বান্দরবান :    |    ০৫:১৬ পিএম, ২০২৫-১১-১৮

৩০০ নং আসনে জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার  দাবিতে বান্দরবানে বিএনপির পদযাত্রা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান-৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে পদযাত্রা করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা প্রাঙ্গণে সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়নের হাজারো পাহাড়ি-বাঙালি নেতাকর্মী সমবেত হন। পরে সেখান থেকে বিশাল পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পদযাত্রায় বক্তারা বলেন, “পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক, তরুণ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।" তারা আরও জানান, বিএনপির প্রাথমিকভাবে মনোনীত বয়োজ্যেষ্ঠ নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের অংশ হিসেবে সাবেক সফল পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।মনোনয়ন দাবি এবং তরুণ নেতৃত্বের পক্ষে মাঠে নেমে নেতাকর্মীদের এই পদযাত্রা বান্দরবানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
পদযাত্রা কর্মসূচির মুক্তমঞ্চে বক্তব্য দেন—
সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদারসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে বান্দরবান জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে। চলতি বছরের ৪ জুন দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজাকে সদস্যসচিব করে ৪৬ সদস্যের নতুন জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর